শ্যামনগরের ৭০ মণ্ডপে তারেক রহমানের উপহার

0

লোকসমাজ ডেস্ক ।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৭০টি মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে এই আর্থিক উপহার তুলে দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির।

এ সময় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সাবেক সিনিয়র সহসভাপতি জি.এম লিয়াকত আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগরের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সিনিয়র সহসভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, সাবেক সদস্যসচিব শামসুদ্দোহা টুটুল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলার শাখার আহ্বায়ক অনাথ মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক দেবব্রত ব্যানার্জী, পৌর আহ্বায়ক বাবুলাল মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. মনিরুজ্জামান মনির বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। বিএনপি ধর্ম-বর্ণ, ভাষা-সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়ে তুলতে চায়।’