যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার॥ নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাকিল হোসেন(৮)একই উপজেলার ডুমদিয়া গ্রামের তরকিুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, এদিন দুপুরে পিতা তরিকুল ইসলাম তার ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি পতেক্সগলী গ্রামে বেড়াতে আসেন। শাকিল হোসেন নানা বাড়ি এস খুশীতে চলে যায় পাশে জাহিদের পুকুরে। পুকুরে গোসল করার এক পর্যায়ে পানিতে ডুবে শাকিলের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার পর দুপুর আড়াইটার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনেন। তখন কর্তব্যরত চিকিৎসক মোবাশ্বের হোসেন শাকিলকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।