রাজারহাট বাজার ইজারাদারের সাথে চামড়া ব্যবসায়ীদের মতবিনিময়

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর রাজারহাট বাজার ইজারাদারের সাথে যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজারহাট বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আকিল আহমেদ। সভায় বক্তব্য রাখেন রাজারহাট বাজারের ইজারাদার রাজু আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির নেতা শেখ মোমিনুল মজিদ, পলাশ হোসেন, তরিকুল ইসলাম, আবুল কাশেম, এস এম শামীম প্রমুখ।