ঝিকরগাছায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির পক্ষ থেকে অর্ধশতাধিক পানিবন্দী, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু পেঁয়াজ, রসুন বিতরণ করা হয়েছে।

শুক্রবার রাতে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা এসব খাদ্যসামগ্রী পৌছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সভাপতি আকরাম হোসেন, সাবেক সভাপতি ইয়াউর রহমান, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, সেক্রেটারি শাহাজাহান আলী, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামারুল ইসলাম, কার্যকরী সদস্য তরিকুল ইসলাম, আক্তারুল ইসলাম রিপন, শাহিন আহম্মেদ, তানজির আহম্মেদ সবুজ, হাবিবুর রহমান হাবিব, চিরকুমার মিজানুর রহমান মিজান।