ঝিনাইদহে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সকালে শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী, যুগ্ম আহ্বায়ক,শামসুর রহমান ও আব্দুর রশিদ মোহনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ‘শহীদদের আদর্শকে বুকে ধারণ করে দেশের পরিবেশ রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কৃষকদল এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।’ অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে চক্ষু হাসপাতাল চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।