চৌগাছায় বাস-ট্রাকে ভ্রাম্যামাণ আদালতের অভিযান

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা(যশোর)॥ যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান। মঙ্গলবার দুপুরে তিনি পৌর সদরের পুরাতন কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী লোকাল বাস ও ট্রাকে আদালত পরিচালনা করে উচ্চস্বরে হর্ন বাজানোর অপরাধে চালককে আর্থিক দন্ডে দন্ডিত করেন।

এ সময় যশোর জ- ১১-০১৮৫ নম্বরধারী বাস চালক জিয়াউর রহমানকে হাউড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তাকে ১৫০০ টাকা, খুলনা মেট্রো জ-১৪-০০১৭ নম্বর বাসের চালক রফিক হোসেনকে ১ হাজার, ঢাকা মেট্রো ট-২০-০৬০২ নম্বর ট্রাক চালক রাশেদ হোসেনকে এক হাজার ও ঢাকা মোট্রো ট-১৪-৭০৫৮ নম্বর ট্রাক চালক শান্তি উকিলকে ১০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর ইন্সপেক্টর জিহাদ হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে বাস ও ট্রাকের চালকদের অর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে।