ঝিকরগাছায় ১০৭ শতক সরকারি জমি উদ্ধার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ১০৭ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের নেতৃত্বে উপজেলার পানিসারা ইউনিয়নের ৯২নং টাওরা মৌজার এস এ খতিয়ান নং ২৪৪,২৪৫ ও ২৬৭,আরএস খতিয়ান নং ০১, আরএস ৭৫১, ১৫০১, ১৫০২, ১৫০৩ নং দাগের ৭৯শতক, নাভারন ইউনিয়নের ৯০নং হাড়িয়া মৌজার এসএ খতিয়ান নং ০১, এসএ দাগ নং ৫৮, আরএস খতিয়ান নং ০১, আর এস ১৪৬ নং দাগের ১৯শতক ও আর এস ১৫০৬ দাগের ১৭ শতক জমি উদ্ধার করে সাইনবোর্ড টাঙনো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাইফুল ইসলাম, গদখালী ইউনিয়ন ভূমি সহকারী নজরুল ইসলাম, নাভারন ইউনিয়ন ভূমি সহকারী সানজিদা জামান, গদখালী ফুল উৎপাদন ও বিপণন সমিতির সহসভাপতি মঞ্জুর আলম, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ প্রমুখ।