অধ্যাপক নার্গিস বেগমের সাথে ফল ব্যবসায়ী নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সোমবার শহরের ঘোপ পিলুখান সড়কস্থ অধ্যাপক নার্গিস বেগমের বাস ভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চুন্নু, সহ-সভাপতি রবিউল ইসলাম রবু, ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক কে এম রওশন জাবেদ, ক্রীড়া সম্পাদক নুর আলম, নির্বাহী সদস্য জিলানী জনি, সোহেল রানা অপু, নুর আলম প্রমুখ।