বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের বাঘারপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহাজালাল বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রোববার সকালে তাঁর নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

শাহাজালাল একই এলাকার উত্তর চাঁদপুর গ্রামের সদ্য প্রয়াত রতন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

পুলিশ জানায়, গেল বছরের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন করেন।

এ মামলায় জাহাজালাল ছিল ২৭৭ নং আসামি। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তোলা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনের এজাহার ভুক্ত আসামি শাহাজালাল।