চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর নির্বাহী কর্মকর্তা এম.সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসাপতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা.এহসানুল হক, মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান, পৌর টিকাদান সুপারভাইজার আলী হোসেন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সহকারী স্টোর কিপার রেহানা খাতুন।