অভয়নগরে ইয়াবাসহ বিক্রেতা আটক

0

স্টাফ রিপোর্টার ।। যশোরের অভয়নগর থানা পুলিশ ও সেনাবাহিনীর মাদক বিরোধী যৌথ অভিযানে ৩০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। আটক সান্টু হাওলাদার নওয়াপাড়া পৌর এলাকার বুইকারা গ্রামের বাসিন্দা।

যশোর পুলিশের এক বার্তায় জানানো হয়েছে রোববার রাতে অভয়নগর থানা পুলিশের এসআই মিহির মন্ডলের নেতেৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বুইকারা গ্রামের সান্টু হাওলাদের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির রান্না ঘরে কৌশলে লুকানো ৩শ ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির ৮ হাজার ২শ ৩৯ টাকাসহ সান্টুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন।