শার্শায় যুবলীগের নেতা সহ ৪ আসামী আটক

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ।। শুক্রবার সকালে শার্শার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডেভিলকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ জানায় শার্শা ,উপজেলার রুদ্রপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫), যাদবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে সাগর মিয়া (২৩), পশ্চিম কোটা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে আব্দুল মান্নানকে আটক করা হয়। এরা সকলেই ওয়ারেন্টের আসামী। এছাড়াও উলাশী ইউনিয়নের জিরেনগাছা ৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডেভিল খোরশেদ আলম (৫৩) কে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।