নওয়াপড়ায় মসজিদে বাস: নিহত এক আহত ১০

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর)॥ যশোরের নওয়াপাড়ায় গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মসজিদে আঘাত করলে এক মোটরসাইকেল আরোহী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত যুবক সুকদেব(৪০) যশোরের নওয়াপাড়া পৌরসভার একতারপুরের বাসিন্দা।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়ার বাবলাতলায় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বাবলাতলা জামে মসজিদে আঘাত করে। এ সময় সামনে থাকা এক মোরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া কমপক্ষে ১০জন বাসযাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়।

পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস, মোটরসাইকেল হেফাজতে নেন।