বেনাপোলে কাস্টমস দিবস পালিত

0

শার্শা ও বেনাপোল(যশোর)সংবাদদাতা॥ বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা ও প্রগতি শ্লোাগানে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে রোববার সকালে বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী,বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান,বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান, অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম, যুগ্ম কমিশনার মো. হাফিজুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সুশান্ত পাল, করদাতা, সাংবাদিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী কমিশনার আসিবুল হক।