মনিরামপুরে জেলা প্রশাসক দেশকে বদলাতে হলে নিজেকে বদলাতে হবে

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। তাছাড়া কোন অবস্থাতেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়।
মনিরামপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান রয়েলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস,যুব উন্নয়ন অফিসার রেজাউল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রোকনুজ্জাকমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসাইন ইকবাল সানি, তাসনিম হাসান বর্ষা প্রমুখ।