খুলনায় বিএনপির কম্বল বিতরণ

0

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্র আন্দোলন প্রায় থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই জাতির কান্ডারীর ভূমিকায় এই আন্দোলনকে ছাত্র- জনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে দৌলতপুর থানার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় ঈদগাহে শীতবস্ত্র বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রেহানা ঈসা, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, নুর ইসলাম বাচ্চু, খবির উদ্দীন, বেলায়েত হোসেন, জয়নাল আবেদীন, ইকবাল খন্দকার, আনসার আলী, মাঈনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, শেখ নাজিম, শামীম আজাদ মিলু, সেলিম আহসান, সালমা বেগম, এম এম জসিম, আল আমিন রতন, আল আমিন লিটন, মাহবুব হোসেন, মিজানুর রহমান মৃদুল, রবিউল ইসলাম, নাসির হাওলাদার, সাজ্জাদ হোসেন রিপ্পি, জুবায়ের হোসেন রাফি প্রমুখ।বিজ্ঞপ্তি।