শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতের আমির

0

বেনাপোল(যশোর)সংবাদদাতা॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ তিন মাসেরও অধিক সময় চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তিকাল করেন। তার পরিবার-পরিজনদের সান্ত¡না দিতে শুক্রবার বিকেল তিনটার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড় আঁচড়া গ্রামে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান ও তার মা-পিতা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সাথে দেখা করেন ও পরিবারের খোঁজ-খবর নেন। পরে নানা-নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আব্দুল্লাহর কবর জিয়ারত করেন ও তার রূহের মাগফিরাত কামনা করেন।