যশোরে ইনকিলাব-এ-মাহদী মিশনের সেমিনার

0

স্টাফ রিপোর্টার ॥ ইনকিলাব-এ-মাহদী মিশনের আয়োজনে বিশ্ব ইসলামী নারী দিবস উপলক্ষে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, ইনকিলাব-এ-মাহদী মিশনের পরিচালক সিরাজুল ইসলাম সিরাজ। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটি সভাপতি ও সম্পাদক সাইয়্যেদ ইব্রাহীম খলীল রাজাভী ও ড. এম আব্দুল কুদ্দুস বাদশাহ, ইসলামিক চিন্তাবিদ জয়গাম আব্বাস, মীর আশরাফ উল আলম, মুড়লী ইমাম বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ইকবাল, উপদেষ্টা আতাহার হুসাইন প্রমুখ। সেমিনার পরিচালনা করেন সাদিকা ইসলাম সারা ও কানিজ মাহদী পূর্ণতা।