কলারোয়ায় বিএনপি অফিস ভাঙ্চুর ও পিটিয়ে আহত করার ঘটনায় ১৩ আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা

0

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) ॥ কলারোয়ায় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি অফিস ভাঙ্চুর ও পিটিয়ে ১০ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী চারাবাড়ি গ্রামের আহত বিএনপি কর্মী বাবলু বিশ্বাসের ভাই আবির হোসেন কলারোয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, উপজেলার কেঁড়াগাছি চারাবাড়ি গ্রামের জোনাব আলী বিশ্বাসের ছেলে আজহারুল বিশ্বাস (৪৫), মুনতাজ আলী বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস (৩৫), মৃত শহর আলী বিশ্বাসের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুনছুর আলী বিশ্বাস (৬৫), মৃত আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর ম-ল ওরফে তারিক (৫৫), কাসেম ম-লের ছেলে জুলফিকার আলী (৪৭), জোনাব আলী বিশ্বাসের ছেলে আশরাফুল বিশ্বাস (৫০), মৃত অছির গাজির ছেলে মহিদুল ইসলাম গাজি (৫০), মৃত রমজান বিশ্বাসের ছেলে জোনাব আলী (৬৮), মৃত নুর ইসলামের ছেলে নশিদ সরদার (৫৬), জোহর আলী বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪২), আশরাফ আলীর ছেলে আলফা মণ্ডল (৪২), শফিকুল গাজির ছেলে আলিউজ্জামান(৪৮),মৃত আফছার মোড়লের ছেলে মোশাররফ মণ্ডল (৬৫)সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন। তদন্তকারী কর্মকর্তা কে এম নাসির উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের নেতা মুনছুর আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী গত শনিবার ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রুপচাঁদকে মারধর করে। এ ঘটনায় তিনি শনিবার রাতেই কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই জের ধরে রোববার সকাল ৮ টার দিকে আওয়ামী লীগ নেতা মুনছুর আলীর নেতৃত্বে আজহারুল ইসলাম ,জাহাঙ্গীর হোসেন তাবিথ, জুলফিকার আলী, আলফা, জোনাব আলী বিশ্বাসসহ ১৫/২০ জন আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর এবং রুপচাঁদসহ তাদের অংঙ্গ সংগঠনের ১০ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদেরকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।