ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, আরএমও ডাক্তার মেহেদী হাসান, অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান প্রমুখ।