ঝিনাইদহে পিআইবির প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন সরকারি আমলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহাবÍ হোসেন টিপু।
অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ হয়। এ সময় ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, অ্যাডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অব লিভারেল আর্ট এর সম্পাদক নাজিয়া আফরিন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েটারসহ ৩৫ জন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন।