বাঘারপাড়ায় যুবদল নেতা শাহীনের মৃত্যুবার্ষিকী পালিত

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি শাহীন হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০১৬ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এর আগে ২০১৫ সালে শাহীনকে বাড়ি থেকে আটক করে নিয়ে হাঁটুতে গুলি ও পাশবিক নির্যাতন চালায় পুলিশ।
এ উপলক্ষ্যে রোববার পরিবারের পক্ষ থেকে কুরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।
এদিন বাদ জোহর মির্জাপুর গ্রামে শাহীনের কবর জিয়ারত শেষে তার ভাই বন্দবিলা ইউনিয়ন বিএনপির বর্তমান সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভুট্টো বলেন, ‘২০১৩ সাল থেকে বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের নির্দেশে আমি দলীয় নেতা-কর্মীদের নিয়ে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলায় বাজারে আন্দোলন-সংগ্রাম করতাম। যে কারণে ২০১৬ সাল পর্যন্ত পুলিশ ওইসব নেতা-কর্মীর নামে একাধিক মিথ্যা মামলা দেয়। আমার নামে ১৬টি ও শাহীনের নামে ১৪টি মামলা হয়। এসব মামলায় জেল খেটে জামিনে থাকাকালীন ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাত ৮টায় পুলিশ আমার বাড়ি অভিযান চালিয়ে শাহীনকে ধরে নিয়ে গিয়ে হাঁটুতে গুলি করে নাশকতা মামলায় জেলে পাঠায়। পরে অসুস্থ অবস্থায় পুলিশি পাহারায় প্রথমে যশোর জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই শাহীন মারা যান।’