শ্যামনগর থানা থেকে লুট হওয়া নাইনএমএম পিস্তল উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে কাঁচটাহাড়ি এলাকায় ঝোঁপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় নাইন এম এম পিস্তলটি উদ্ধার করে পুলিশ।
গত ৫ আগস্ট শ্যামনগর থানায় দুস্কৃতকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুট করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে ওই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এখনো লুট হওয়া অনেক অস্ত্র বাইরে আছে। এগুলো উদ্ধারে যারা সহযোগিতা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।