শার্শায় বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার ঠেঙামারি, মাখলা ও গোমর বিলসহ ছোট বড়ো ৫২ টি বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার সকালে বাগআঁচড়া বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কায়বা, গোগা ও বাগআঁচড়া ইউনিয়নের ৫শতাধিক কৃষক অংশ নেন ।
মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে কয়বা, রুদ্রপুর, ভবানীপুর, মহিষা, বসতপুর ও গোগা গ্রামের শ শ কৃষক বিলের পানি দ্রুত নিষ্কাশনের দাবি জানান। এ সময় বক্তৃতা করেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস প্রমুখ।