রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার, আটক ১

0

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া ১৬ মেট্রিক টন ৪২৮ কেজি লোহার বিভিন্ন সরঞ্জাম বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে উদ্ধার করেছে যৌথবাহিনী।
এসব সরঞ্জাম চুরির সাথে জড়িত থাকার অভিযোগে খুলনার রূপসা উপজেলার ইলাইপুরের আমদাবাদ এলাকার মাইনুল হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদারকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিবলী নোমানী বাদী হয়ে গত শনিবার একটি মামলা করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর জানান, গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল উপজেলার সুকদাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হালিম সরদারের ভাঙারির দোকান থেকে ১৬টন ৪২৮ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল রামপাল তাপ বিদুৎ কেন্দ্রের বলে জানান তিনি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে ভাঙারির মালিক হালিম সরদার পালিয়েছেন।