চৌগাছায় চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন দেশের নিম্নবিত্ত শ্রেণির মানুষ অনেক সেবা থেকেই বঞ্চিত – নার্গিস বেগম

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাব ও ব্যবসায়ী আব্দুল হালিম চঞ্চলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
গতকাল বুধবার সকালে উপজেলার তরিকুল ইসলাম পৌর কলেজ মাঠে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
তিনি বলেন, দেশের নি¤œবিত্ত শ্রেণির মানুষ অনেক সেবা থেকেই বঞ্চিত। অধিক টাকা ব্যয় হওয়ার ভয়ে অনেকে সুচিকিৎসা না নিয়ে বাড়িতেই বসে থাকেন। সমাজের ওই শ্রেণির মানুষকে লায়ন্স ক্লাব সেবা দিচ্ছে। যারা এই সেবা গ্রহণ করবেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান বলে আমি মনে করি।
নার্গিস বেগম তরিকুল ইসলাম পৌর কলেজ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তরিকুল ইসলাম পৌর কলেজ চৌগাছাবাসীর জন্যে গৌরব ও অহংকারের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে এই কলেজ তার নামের প্রতি সুনাম অক্ষুণœ রেখেছে। নানা প্রতিকুলতার ভেতরও তারা সুনাম ধরে রেখেছে।
তিনি আরো বলেন, আমার খুব ইচ্ছা ছিল এই কলেজে আসবো। কিন্তু নানা কারণে আসতে পারিনি। আজ কলেজে এসে এর সার্বিক কাজকর্ম দেখে আমি খুশি।
তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক প্রদীপ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম লিটু। চক্ষু শিবিরের আয়োজক ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য ও যশের পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. মো. ইসহক, যশোর কপোতাক্ষ লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আখতার ইকবাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লায়ন্স ক্লাবের সহকারী পরিচালক সফিকুল ইসলাম, বাহাউদ্দিন আহমেদ, এসএম মনোয়ার রহিম, কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান, বিএনপি নেতা আনিছুর রহমান, সাহেব আলী, আজগার আলী, শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন ও চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে তিনি কলেজের অধ্যক্ষের কক্ষে কিছু সময় অতিবাহিত করেন ও শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।