শেখ আব্দুল হাকিম, শ্যামনগর (সাতক্ষীরা)॥ মরণব্যাধী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরে সকল রাস্তা, ড্রেন, অফিস চত্ত্বর ও দোকানে জীবানুনাশক ¯েপ্র কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর হইতে কার্যক্রম শুরু হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. আবুজর গিফারী বলেন, উপজেলার মানুষকে করোন ভাইরাস সংক্রমন হইতে মুক্ত রাখতে জীবানুনাশক ¯েপ্র কার্যক্রম চালু থাকবে। পর্যায় ক্রমে ১২টি ইউনিয়নব্যাপী এ কার্যক্রম সম্প্রসারিত করা হবে। তাছাড়া ইতোমধ্যে সকল ইউনিয়নে জনগণের মধ্যে হ্যান্ড গ্লাভস্, স্যানিটাইজার ও ক্ষার জাতীয় সাবান বিতরণ করা হয়েছে। আতংকিত না হয়ে সবাইকে নিজ নিজ প্রয়োজনে সাবধানতা অবলম্বন করার কথা বলেন তিনি।



