ঝিকরগাছা জামায়াতের নতুন আমিরের শপথ গ্রহণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ উপলক্ষ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার লাউজানী কমপ্লেক্সে নবনির্বাচিত আমির মাওলানা আব্দুল আলীমকে শপথবাক্য পাঠ করান যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সদ্যবিদায়ী আমির অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে এবং উপজেলার সাবেক আমির মাওলানা আরশাদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা আমির মাওলানা আব্দুল আলীম, যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম কুদ্দুস।
উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হুসাইন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেলাল হোসেন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সিহাব উদ্দিন, ঝিকরগাছা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা সুরা কর্মপরিষদ সদস্য শেখ আব্দুর রকিম প্রমুখ।
শপথ অনুষ্ঠান শেষে ঝিকরগাছার উপজেলার ২১৮জন রোকন সদস্যের গোপন ভোটের মাধ্যমে ১০জন পুরুষ ও ৮জন মহিলা সুরা সদস্য নির্বাচনে ভোট গ্রহণ হয়। যার ফলাফল পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।