মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর বাসভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা আহ্বায়ক শহিদুল হক বাবুল, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, মশিউর রহমান শফিক, শিকদার খলিলুর রহমান, আসাদুজ্জামান মিলন, ফকির রাসেল আল ইসলাম, শাহিনা ফেরদৌসি হ্যাপি, আলী আজিম বাবুল প্রমুখ।