ভোট স্থগিতের খবর অপপ্রচার, আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচন: ইসি

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘অপপ্রচার’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন কমিশন জানিয়েছে, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি অসাধু চক্র আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট-আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে যারা ভুয়া তথ্য প্রচার করছে তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।