যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে মিজানুর রহমান খান সভাপতি ও তানভীরুল ইসলাম সোহান সম্পাদক নির্বাচিত হওয়ার পথে। বৃহস্পতিবার যশোরের সহকারী কমিশনার ও নির্বাচন বোর্ডের আহ্বায়ক আনোয়ার হোসেন নির্বাচিত কর্মকর্তা ও কার্যনির্বাহী পরিষদের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। প্রকাশিত তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিজয়ের পথে এগিয়ে যান। আগামী ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা শেষে দায়িত্ব হস্তান্তর করা হবে।
অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন ও মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম-সম্পাদক মোকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু এবং ট্রেজারার সৈয়দ শাহজাহান আলী খোকন। এছাড়া নির্বাহী পরিষদ সদস্যরা হলেন, গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, নুরুজ্জামান লিটন, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, কাসেদুজ্জামান সেলিম, শ্যামল দাস, খায়রুল কবির, ইসমাইল হোসেন মিলন, নূর আলম পাটোয়ারী, এস এম সাইফুল ইসলাম লিটন ও রেজাউল করিম।