পাইকগাছায় দোকান লুট

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছার কপিলমুনির মানিকতলা বাজারে দুর্বৃত্তরা ৪টি দোকান ভাংচুর ও নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
জানা যায়, উপজেলার কপিলমুনি ইউনিয়নের মানিকতলা বাজারের রেজাউল গাজী, রনজিৎ শীল, মোহাম্মদ আলী গাজী ও হান্নান শেখের মালিকানাধীন ৪ টি দোকান ভাংচুর করে মালামাল লুট করে দুর্বৃত্তরা। তারা ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট ও ক্ষতিসাধন করে।
স্থানীয় গ্রাম পুলিশ ও বাজারের দোকানদার সিরাজুল ইসলাম জানান, তিনি রাতে দোকানে ছিলেন। রাত আনুমানিক ১ টার দিকে দেওয়াল ভাঙার শব্দে তিনি দরজা খুলে বাইরে আসেন। এরপর ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতেই দুবৃত্তরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে চিনতে পারেননি।
এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই গোলাম মোস্তফা বলেন, স্থানীয় গ্রাম পুলিশ সিরাজুল ইসলামের কাছে খবর পেয়ে তিনি সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।