জনউদ্যোগের পৌর প্রশাসকের সাথে মতবিনিময়

0

 

জনউদ্যোগের যশোরের উদ্যোগে সোমবার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক মো. রফিকুল হাসানের সাথে পৌরসভার রাস্তা সংস্কার, যানজট, জলাবদ্ধতা বিষয়ে মনবিনিময় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পৌর প্রশাসক মো. রফিকুল হাসান বলেন, সরকারি এমএম কলেজে সংশিষ্ট রাস্তা নির্মাণ, বারান্দীপাড়া মেঠোপুকুরপাড় এলাকার রাস্তা সংস্কারের কাজ দ্রুত শুরু হবে। বারান্দীপাড়া মেঠোপুকুর, লালদীঘি ও ভোলাট্যাংক রোড়ের পুকুরের পাড় তৈরি ও সৌন্দর্য বর্ধনের কাজ পৌরসভা করবে ও শহরের দ্রুত যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জনউদ্যোগের সদস্য মাহবুবুর রহমান মজনু, প্রেস ক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জনউদ্যোগের সদস্য কামরুন নাহার কণা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, জনউদ্যোগ যশোরের সদস্য সচিব কিশোর কুমার কাজল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।