শৈলকুপায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

0

শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতা॥ শৈলকুপায় পূর্ব শত্রুতার জের ধরে নতুন মালিথীয়া গ্রামে লক্ষীকান্ত কুন্ডু নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার ইউনিয়নের ঠাকুর মালিথিয়া গ্রামে।
আহত লক্ষীকান্ত জানান, সোমবার সকালে ঠাকুর মালিথিয়া গ্রামের একটি চায়ের দোকানে বসে স্থানীয় কয়েকজন মানুষের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ একই গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অচিন্ত কুমার বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি হয়েছি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, মারামারির বিষয়টি আমি শুনেছি। তবে কোন লিখিত অভিযোগ পাইনি।