যবিপ্রবিতে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

0

যবিপ্রবি সংবাদদাতা ।। ট্রফি উন্মোচন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করা হয়।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪’-এর সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা।

আগামী ৫ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্ত হবে।