প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর টেলিফোন

0
প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা তিনটায় দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীল রক্ষায় দুই দেশ একে অপরের পাশে থাকার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।