একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

0
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের নবনির্বাচিত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন ডা. শফিকুর রহমান। এ সময় তাঁর সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করবেন।