মহেশপুর সীমান্তে ৮১ বোতল মদসহ আটক ৬

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৮১ বোতল ভারতীয় মদ ও সীমান্ত পারাপারের সময় ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করোছেন।

মহেশপুর ৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মহেশপুরের মাঠিলা সীমান্তের একটি বাঁশবাগানের পাশ থেকে মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। একই সময় শ্রীনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

অপরদিকে পলিয়ানপুর সীমান্ত দিয়ে রাতের অন্ধকারের সীমান্ত পারাপারের সময় ১ জন ভারতীয় নাগরিকসহ ৬জনকে আটক করেন পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে তাদেরকে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।