চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজে পাশের হার ৮৬ শতাংশ, ১৩ জিপিএ-৫

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা(যশোর) ॥ যশোরের চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজ সাফল্যের ধারা অব্যহত রেখেছে। গতকাল ঘোষিত ফলাফলে এই বিদ্যাপিঠ হতে ৮৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন এবং এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৭০ শিক্ষার্থী। এবছর কলেজটি হতে মোট ১০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯১ জন পাশ করেছেন। ফল ঘোষণার পর কলেজ চত্বরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লাসে ফেটে পড়েন। ২০২৩ এ ফলাফল ছিল ৯৮ শতাংশ বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু ফলাফলে সন্তোষ প্রকাশ করেন, তবেতার আশা ছিল আরো বেশি। পরীক্ষা কেন্দ্রের কিছু প্রতিবন্ধকতার কারনে ফলাফলে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি।