নওয়াপাড়ায় বিএনপি নেতার নামের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওয়পাড়া পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও তার সহযোগীদের বিরুদ্ধে করা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া ইনস্টিটিউট গেট থেকে শুরু করে যশোর -খুলনা মহাসড়কে প্রদক্ষিণ করে আবার নওয়াপাড়া বাজারের সোহরাব প্লাজায় চত্বরে এসে শেষ হয়। এরআগে এক প্রতিবাদ সভা নওয়াপাড়া স্টেশন বাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন।