শার্শায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুজা মন্ডবে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপি

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ।। শার্শায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পুজা মন্ডবে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বৃহস্পতিবার বিকালে বিএনপির কার্যালয় থেকে উপজেলার ২৮ টি পুজা মন্ডবে এ সহায়তা প্রদান করা হয়।

পুজা মন্ডবের সভাপতি ও সাধারন সম্পাদক এ অর্থ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান লিটন, আশরাফুল আলম বাবু।

বাগআচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারন সম্পাদক নীল কুমারসহ ১১ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক প্রমুখ