দাফন সম্পন্ন অ্যাড. মুকুলের মৃত্যুতে ফুলকোট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ।। প্রয়াত আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুলের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয় তাকে। জনানাজার আগে আইনজীবী সহকর্মীসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।

এর আগে জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুলের মৃত্যুতে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে ফুলকোট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোটর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, সাবেক সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন,সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত,

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ, অ্যাডভোকেট আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কাজী আব্দুস সবুর হেলাল, অধ্যক্ষ হারুন অর রশিদ, মারুফ হোসেন খোকন, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলাম তুহিন, ওহিদুল ইসলাম তরফদার, লুৎফুল কবীর বিজু, বিপুল সংখ্যক আইনজীবীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এরআগে মোস্তাফিজুর রহমান মুকুলের মরদেহ আইনজীবী সমিতি -১ নম্বর ভবনের সামনে আনা হয়। এসময় আইনজীবী সমিতি, জেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম পিটু, আবু বক্কার সিদ্দিকী, এম ইদ্রিস আলী, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, মাহমুদা খানম, সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু, এমএ গফুর, আবুল কায়েস, সোহেল শামীম, সৈয়দ কবির হোসেন জনী প্রমুখ।

সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবিব কায়সার।
শোকসভায় বক্তারা মরহুম মোস্তাফিজুর রহমান মুকুলের রূহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেনা জানিয়েছেন।

গতপরশু বুধবার রাত সাড়ে ৮ টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ইন্তিকাল করেন।