ভারতে মহানবীর (স.) কটূক্তির প্রতিবাদে যশোরে বিক্ষোভ-সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ।। বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগীরী কর্তৃক কটূক্তি ও ধর্মীয় নেতার সমর্থনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামিআ মাদানিয়া যশোরের আয়োজনে চাঁচড়া এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

জামিআ মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. হারুন-অর-রশীদ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি জোবায়ের, মুফতি আতাউল্লাহ, মুফতি শহীদ হাসান, মুফতি আবু সাঈদ প্রমুখ। সমাবেশ শেষে চাঁচড়া চেকপোস্ট মোড়ে পুরোহিত রামগীরীর কুশপুত্তলিকা দাহ করা হয়।