চৌগাছায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চলতি অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক অভ্যন্তরীণ জলাশয়, বর্ষাপ্লাবিত জলাভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ের আওতায় মসজিদ মাদ্রাসা, এতিমখানার পুকুরে এই মাছের পোনা অবমুক্ত করা হয়।
রোববার সাকলে চৌগাছা জেলা পরিষদ ডাকবাংলোর নিচে কপোতাক্ষ নদে ১৮০ কেজি, গরীবপুর মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ৬০ কেজি আড়ারদাহ মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ৭০ কেজি ও বাড়িয়ালী মাদ্রসা ও এতিমখানা পুকুরে ১শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় নির্বাহী অফিসার সুম্মিতা সাহা, মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা সামছুন নাহার, সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, আনছার ও ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।