বাঘারপাড়ায় বিএনপি ও যুবদলের চার নেতাকে সাময়িক বহিষ্কার

0

দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির দুই নেতা এবং যুবদলের দুই নেতাকে দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলার বন্দবিলা ইউনিয়নের ৩ নম্বর বড় ক্ষুদ্র ওয়ার্ড বিএনপির সভাপতি মেহের আলী ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম। বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মসিয়ূর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে একই অভিযোগে যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানার নির্দেশক্রমে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন ও সদস্য নন্টু হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়। বাঘারপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক এখলাচ হোসেন ও সদস্য সচিব বিল্লাল বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি