লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদকের সুস্থতা কামনায় চৌগাছায় দোয়া

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ গুরুতর অসুস্থ দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চৌগাছায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা পৌরসভার জেটিকে দাখিল মাদ্রসা জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সহসভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সাংবাদিক ইমাম হোসেন সাগরসহ সাংবাদিক, মসজিদের মুসল্লি ও স্থানীয় হাফেজিয়া মাদ্রসার কুরআনের হাফেজ শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ ক্কারী সেজান মাহমুদ রাসেল।
সাংবাদিক আনোয়ারুল কবির নান্টু কোলকাতার একটি হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ পড়েন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।