যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষ্যে কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ। শোভাযাত্রায় যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।