খুলনায় বিএনপি নেতা আজিজুল হাসান দুলুর স্মরণসভায় বক্তারা, দলের ক্রান্তিকালে দুলু দায়িত্ব পালন করতেন নিষ্ঠার সঙ্গে

0

খুলনা ব্যুরো॥ আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী নেতা আজিজুল হাসান দুলুর মৃত্যুর মধ্য দিয়ে খুলনা বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। দুলু ছিলেন সেরা সংগঠকদের অন্যতম। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সব স্বৈরশাসনের বিরুদ্ধে তার ছিল বলিষ্ঠ প্রতিবাদী ভূমিকা। বিশেষ করে এক-এগারোর সময়ে ফখরুদ্দীন, মইনউদ্দীনের অবৈধ মাইনাস রাজনীতির বিরুদ্ধে তার সাহসী ভূমিকা খুলনার রাজনীতির ইতিহাসে একটি আলাদা অধ্যায় সৃষ্টি করেছিল। সর্বদায় দুই ঠোঁটের মাঝখানে হাসির রেখা ফুটিয়ে মৃদুভাষী আজিজুল হাসান দুলু নেতাকর্মীদের কথাই শুনতেন। সিদ্ধান্তের বেলায় বোঝা যেত, তিনি কত বড় মাপের সংগঠক ছিলেন। তার মেধা ও বিচক্ষণতা এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাই তাকে একজন সত্যিকারের রাজনৈতিক সংগঠকে পরিণত করেছিল।
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে প্রয়াত বিএনপি নেতা আজিজুল হাসান দুলুর প্রথম মৃত্যুবার্ষিকীতে খুলনা মহানগর বিএনপি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মো. শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, শের আলম সান্টু, বদরুল আনাম খান, শেখ তৈয়েবুর রহমান,একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদি, এনামুল হক স্বজল, কে এম হুমায়ন কবীর (ভিপি হুমায়ুন), মো. মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, আবু সাইদ হাওলাদার আব্বাস, নাসির খান, তারিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, সরদার আবদুল মালেক, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, সাঈদ হাসান লাভলু, আহসান হাবীব বাবু, কামরুজ্জামান রনু, বিএনপির মাহবুবউল্লাহ শামীম, মো. আলতাফ হোসেন খান, আসাদুজ্জামান আসাদ, কেএম মাহাবুবুল আলম, সিরাজুল উসলাম লিটন, শহীদ খান, মোস্তফা কামাল, মো. জাহাঙ্গীর হোসেন, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, জাসাসের আজাদ আমিন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস, মহিলা দলের আনজীরা খাতুন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রনু, শরিফুল ইসলাম টিপু প্রমুখ। সভা শেষে আজিজুল হাসান দুলুর রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও. জাহিদুল ইসলাম।