ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ও মহেশপুর সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম গরু কেনার জন্যে একটি এনজিও থেকে ঋণের টাকা উত্তোলন করেন। সেই টাকা তার স্বামী চাইলে তিনি দিতে অস্বীকার করেন। বাক-বিতন্ডার এক পর্যায়ে মনছুর আলী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।