দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, যশোর-২ আসনে নৌকার মাঝি হতে চান ব্যবসায়ী নাহিদ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নৌকার মাঝি হতে চান তরুন শিল্পপতি  আসাদুজ্জামান নাহিদ। এ লক্ষ্যে তিনি  লিফলেট বিতরণসহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগে  ব্যস্তসময় পার করছেন। আসাদুজ্জামান নাহিদ এফবিসিসিআইয়ের সদস্য, আসাদ ট্রেডার্স লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক, আসাদ ট্রেডার্স এন্ড কার হাউসের প্রোপাইটর, ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির আজীবন সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।   একান্ত সাক্ষাৎকারে নাহিদ বলেন, তিনি চৌগাছা-ঝিকরগাছা উপজেলার তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছ থেকে সমর্থন পেয়ছেন। তিনি নির্বাচিত হলে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা দুটিকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবেন। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে সাথে নিয়ে সর্বদা কাজ করে যাবেন। এছাড়া দুই উপজেলায় স্কুল-কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার আশাব্যক্ত করেন তিনি।